শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৬.৫ ডিগ্রি

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমল ৬.৫ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৫/১১/২০২৬ ১৪:৩১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করেই বেড়েছে শীতের অনুভূতি। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে বুধবার (২৫ নভেম্বর) সকালে নেমেছে ১৫ দশমিক ৫ ডিগ্রিতে। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পারদ নেমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান তাপমাত্রার এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গতকাল ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে।’

তাপমাত্রা কমে যাওয়ায় শ্রীমঙ্গলজুড়ে শীতের আমেজ তৈরি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত শীতের প্রভাব তুলনামূলক কম দেখা যাচ্ছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad