জাতীয় যুব দিবসে উপলক্ষে লাখাইয়ে র্যালি ও আলোচনা সভা
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা,যুব সংগঠন যুব ও যুব মহিলাগন।
র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন দপ্তরের কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য। আলোচনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম। সভায় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্ত, তেঘরিয়া যুব সংঘের নেতৃ মায়ানুর আক্তার।
আলোচনা শেষে অনুদানের চেক, মায়ানুর আক্তার, ইতিরানী মোদক ও যশোদা রানী নামে ৩ জন যুবমহিলার মাঝে ঋনের ৪ লক্ষ টাকার চেক, ৩০ জন প্রশিক্ষন প্রাপ্ত যুব ও যুব মহিলাকে সনদপত্র ও পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
পরে বিভিন্ন যুব সংগঠন ও উপস্থিত যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের একশত চারা বিতরণ করা হয়।
আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: