মৌলভীবাজারে নিখোঁজের একদিন পর বৃদ্ধার ম/র/দে/হ উদ্ধার
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকা সংলগ্ন মনু নদীর পাড় থেকে নিখোঁজের একদিন পর সুবাস বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর ম/র/দে/হ উদ্ধারের এই ঘটনায় এটি নিছক দু/র্ঘ/ট/না নাকি কোনো পরিকল্পিত হ/ত্যা/কাণ্ড—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতোই বাসা থেকে হাঁটতে বের হন সুবাস বেগম। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় মনু নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না দেখতে পান স্বজনরা। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আজ রোববার (১ অক্টোবর) মনু নদীর কাজিরবাজার এলাকা থেকে তাঁর ভাসমান ম/র/দে/হ উদ্ধার করা হয়।
বয়োবৃদ্ধ একজন নারী সকালে হাঁটতে বেরিয়ে নদীর পাড়ে কেন জুতা ও ওড়না খুলে রাখবেন—এই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এটি কি নদীর পানিতে নেমে পা ধুতে গিয়ে কোনো মর্মান্তিক দু/র্ঘ/ট/না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নদীর পাড় থেকে জুতা-ওড়না উদ্ধার হওয়ার পর ম/র/দে/হ পাওয়ার ঘটনাটি এই মৃত্যুকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছে।
বৃদ্ধার এমন আকস্মিক ও রহস্যজনক মৃ/ত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে এবং এটি দু/র্ঘ/ট/না নাকি হ/ত্যাকাণ্ড—তা নিশ্চিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
নীরব চাকলাদার/ পূজা বাড়াইক/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: