যুব দিবসকে সামনে রেখে দিরাইয়ে তরুণদের নিয়ে নানা আয়োজন

যুব দিবসকে সামনে রেখে দিরাইয়ে তরুণদের নিয়ে নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০১/১১/২০২৬ ১৭:০৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী জহির রায়হান।

সভায় উপজেলা প্রকৌশলী মিনহাজুর রহমান, দিরাই ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খানসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

পরে যুবসমাজের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন যুবক-যুবতীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad