লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম: বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম: বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, লাখাই

৩১/১০/২০২৬ ২৩:০০:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম এবং নির্ধারিত মূল্য না মানার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামের বিএডিসি’র (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) একটি ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি বাজারে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মোড়াকরি বাজারে সরকারি নিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করে সার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসন।

অভিযানকালে কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং লাখাই থানার পুলিশ সদস্যরা।

স্থানীয় কৃষক ও সচেতন মহল এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, কৃষকদের হয়রানি রোধ এবং সার বিতরণ ও বিক্রিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad