জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, সতর্কতামূলক ফাঁকা গুলি বিজিবি’র

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, সতর্কতামূলক ফাঁকা গুলি বিজিবি’র

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/১১/২০২৬ ১৯:১১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ১৯ ব্যাটালিয়নের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়েন। এর পরপরই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন তারা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ গুলিবর্ষণ কোনো পাল্টা আক্রমণ ছিল না। বরং সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বিএসএফ কী কারণে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে কোনো অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad