লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামে তাহমিদ মোল্লা (৬) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
জানা যায় উপজেলার ১ নভেম্বর বেলা ১১.৪৫ মিনিটে পশ্চিম রুহিতনসী গ্রামের (মাইজহাটির) জুনায়েদ মোল্লার ছেলে তাহমিদ মোল্লা (০৬) বছরের শিশু তাদের উঠানে খেলাধুলা করতে দেখে। অতঃপর তাহমিদ এর বাবা সংসারের কাজে বাহিরে চলে যায়। পরবর্তীতে ১২.৪৫ মিনিটে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) নামে এক ব্যাক্তি তাহমিদ মোল্লা (০৬) কে বাড়ির উত্তর পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে পরিবারের লোকদের সংবাদ দিলে পরিবারের লোকজন ও অন্যান্য লোকজন শিশুটিকে পানি হইতে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শিশু সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি, তিনি আরও বলেন শিশু টি পানিতে ডুবে মারা গেছে তাই ওসি শরীফ আহমেদ এর নির্দেশনায় পরিবারের লোকজনের নিকট শিশুটির লাশ দিয়েছি দাহন করার জন্য।
আশীষ দাশ গুপ্ত/পূজা বাড়াইক/প্রসি-26
মন্তব্য করুন: