সিলেটে বালু পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ

সিলেটে বালু পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ

প্রথম ডেস্ক

২৭/০৮/২০২৫ ১৯:৩৪:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে অবৈধভাবে সকল প্রকার বালু,পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এক সরকারি আদেশে এই কার্যক্রম নিষিদ্ধ করেন। 


জেলা প্রশাসক তার আদেশে লেখেন, যেহেতু সিলেট জেলা সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনায় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষন, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ারসমুহ সম্ভাবনা দেখা দিয়েছে সেহেতু সিলেট জেলা অবৈধভাবে বালু পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



তাহির আহমদ

মন্তব্য করুন: