সিলেট নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,আটক ৪

সিলেট নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল,আটক ৪

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৬/২০২৬ ১৭:০৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরের হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭ টার দিকে  মিছিল শুরু করলেও পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায়। পরে পুলিশ মিছিলে থাকা ৪ কর্মীকে আটক করে।

আটককৃতরা হলেন, ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সমনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করে  কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘মঙ্গলবার (১৬ জুন) সকালে মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতে তোলা হয়েছে। মিছিলের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


সজল আহমদ

মন্তব্য করুন: