কুলাউড়ায় ভাষাবিজ্ঞানী ড.শ্যামল দত্তের মাতৃবিয়োগ: শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

কুলাউড়ায় ভাষাবিজ্ঞানী ড.শ্যামল দত্তের মাতৃবিয়োগ: শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

প্রথম ডেস্ক

১৬/০৬/২০২৬ ২১:৫৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন সর্দার বাড়িতে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডক্টর শ্যামল কান্তি দত্ত'র মমতাময়ী মা এবং ছড়াকার অজিত রায় ভজনের পরম পূজনীয় বড়বোন সিন্ধু দত্তের পারলৌকিক ক্রিয়া (শ্রাদ্ধানুষ্ঠান) সুসম্পন্ন হয়েছে।


সোমবার (​১৫ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া পরবর্তী শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এতে স্বর্গীয় সিন্ধু দত্তের বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য গুণগ্রাহী ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


​পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর আকস্মিক বিয়োগে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা সমবেদনা জ্ঞাপন করেছেন ও শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মীর্জা ইকবাল / সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad