হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৬/২০২৬ ২১:২২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আমতলী এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বলে জানা গেছে।

‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে আরিফকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তাঁর শরীরের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্বপন রবি দাশ / সজল আহমদ

মন্তব্য করুন: