নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার অভয়নগর এলাকায় এবাদত আলী (চিকন আলী) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভার অভয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, পিবিআই দলের উপস্থিতির পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হবে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্বপন রবি দাশ / সজল আহমদ
মন্তব্য করুন: