কাল সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী

সিলেটের চারটি পয়েন্টে স্বাগত জানাবে বিএনপি

কাল সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৬/২০২৬ ২১:৪২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কাল বুধবার মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতে সিলেটে প্রস্তুতিসভা করেছে মহানগর বিএনপি।


সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।


সভায় সিলেট নগরীর চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিটা পয়েন্টে মনিটরিং করার জন্য দুই জন সহ-সভাপতি ও দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। আম্বরখানা পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি জিয়াউল হক জিয়া ও মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, শাহ নেওয়াজ বক্ত তারেক ও মতিউল বারী খুর্শেদ। কুমার পাড়া থেকে নাইরপুল পয়েন্টে ট প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি আমির হোসেন ও সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব ও রেজাউল করিম আলো। উপশহর রোজভিউ এর সামন থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল-তাঁতীদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব নিবেন সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মন্জু, নাদির খান ও আবুল কালাম।



সভায় প্রধানমন্ত্রীর এই সফর উৎসবমুখর পরিবেশ ও সফলভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যববদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

মীর্জা ইকবাল / সজল আহমদ

মন্তব্য করুন: