হাওরের জীববৈচিত্র্য রক্ষায় তাহিরপুরে উপেজলা প্রশাসেনর অভিযান

৩০ হাজার টাকা জরিমানা আদায়

হাওরের জীববৈচিত্র্য রক্ষায় তাহিরপুরে উপেজলা প্রশাসেনর অভিযান

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

১৬/০৬/২০২৬ ১৯:৫০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৫ জুন) রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার জিনারিয়া হাওরের কানামুইয়া বিলের মুখে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কে. এম. মাহফুজুর রহমান। এ সময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।


অভিযানকালে ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ঘোষিত নিষিদ্ধ সময়সীমার মধ্যে নিষিদ্ধ কোনা জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে এক অভিযুক্তের কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) আইন, ২০২৬ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কোনা জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক ওয়ালে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ

মন্তব্য করুন: