মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর: দুসাই রিসোর্টে ডগ স্কোয়াডের নিশ্ছিদ্র তল্লাশি

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর: দুসাই রিসোর্টে ডগ স্কোয়াডের নিশ্ছিদ্র তল্লাশি

কামরান আহমদ, মৌলভীবাজার

১৬/০৬/২০২৬ ২৩:৪০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর অবস্থান ও সফরসূচির অন্যতম কেন্দ্রস্থল মৌলভীবাজারের গিয়াসনগরে অবস্থিত তারকাখচিত 'দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা'-তে সর্বোচ্চ নজরদারি জোরদার করা হয়েছে।


প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষ নিরাপত্তা দলের সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ডগ স্কোয়াড নিয়োজিত করা হয়েছে। প্রশিক্ষিত এই ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো রিসোর্ট ও সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র তল্লাশি ও সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ত্রিস্তর বিশিষ্ট অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট এবং অনুষ্ঠানস্থলগুলোতে অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: