দোয়ারাবাজারে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের অবহিতকরণ সভা

দোয়ারাবাজারে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৬/০৬/২০২৬ ২০:০৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এফআইভিডিবি’র আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পেশালিস্ট স্পন্সরশিপ অপারেশন আশিক ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। 


এছাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


সভায় এফআইভিডিবি’র চলমান কার্যক্রম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য ইতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। বক্তারা শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং কমিউনিটি উন্নয়নে এ প্রকল্পের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।


অনুষ্ঠানের একপর্যায়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। আয়োজকরা উপস্থিত অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


প্রধান অতিথির বক্তব্যে আশিক ফকির বলেন, “স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিশু ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা। স্থানীয় সরকার, কমিউনিটি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ উদ্যোগের সফল বাস্তবায়ন সম্ভব।”


সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, “পান্ডারগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফআইভিডিবি’র স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম ম্যানেজার রীতাংসু শেখর দাস। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাসুদ রানা সোহাগ / তাজনুবা তাবাসসুম

মন্তব্য করুন: