এসএমএসের মাধ্যমে যেভাবে জানবেন এইচএসসির ফল
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
অনলাইনেও পাওয়া যাবে ফলাফল
এসএমএসের পাশাপাশি অনলাইনে দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—
https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে। পরে ডাউনলোড করা ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি ফলাফল জানতে পারবেন।
এদিকে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: