হবিগঞ্জে শ্যামলী পরিবহনের বাস উল্টে আহত ১৫

হবিগঞ্জে শ্যামলী পরিবহনের বাস উল্টে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

০১/০৪/২০২৬ ১৩:০৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটি দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ রহমান

মন্তব্য করুন: