ছাতকে গরু চুরির অভিযোগে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

ছাতকে গরু চুরির অভিযোগে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৫/০৩/২০২৬ ১৯:২০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে।


অভিযোগ অনুযায়ী, দক্ষিণ কুর্শি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন ভোররাতে একই ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের আরব আলীর ছেলে দোলন মিয়ার একটি গরু চুরি করেন। স্থানীয়দের দাবি, আলী হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত, যার ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে।


ঘটনার খবর সকালে ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দুপুর ১২টার দিকে আলী হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় আলী হোসেনের স্ত্রী একটি শিশু সন্তান কোলে নিয়ে আত্মরক্ষার্থে দা হাতে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।


খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ‘প্রথম সিলেট’ কে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন: