হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টসকর্মীর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আফসানা আক্তার (২২) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আফসানা আক্তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তিনি ওলিপুরের একটি কটন মিলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহকর্মীদের সঙ্গে সুরাবই এলাকায় ভাড়া বাসায় থাকতেন আফসানা। বিকেলে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় তাঁর কানে হেডফোন ছিল। এ সময় চট্টগ্রামমুখী আন্তনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম ‘প্রথম সিলেট’ কে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: