‘দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না’

চুনারুঘাটে হুইপ জি কে গউছ এমপি

‘দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না’

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৭/০৩/২০২৬ ১৪:৪৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রশাসনের কেউ দুর্নীতি করে পার পাবে না এবং খাল পুনঃখনন কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ গউছ আরও বলেন, পরিকল্পিতভাবে খাল খনন করা হলে এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে; এছাড়া খালের পাড়ে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি অনুদান ও ঈদের বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে জনগণের মাঝে সমানভাবে বণ্টন করা হবে।

উল্লেখ্য, খোয়াই নদী থেকে আজিমাবাদ হাওর পর্যন্ত বিস্তৃত প্রায় ২.১০ কিলোমিটার দীর্ঘ বুচিনালা খালটি ২৭ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার প্রায় ১৫০ হেক্টর জমি সরাসরি সেচ সুবিধার আওতায় আসবে এবং প্রায় ৭৬০ জন কৃষক এর সুফল পাবেন।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন: