নবীগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামের এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ঘরে হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে এটি নিছক চুরির উদ্দেশ্য নাকি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: