হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৪/০৩/২০২৬ ১৪:১৮:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসার গরু নিয়ে খোয়াই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ী জলিল মিয়ার মরদেহ দুই দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গংগানগর নামক স্থানে মরদেহটি ভেসে ওঠে, যা গত ১২ মার্চ সন্ধ্যায় আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ি এলাকায় নদী পারাপারের সময় তলিয়ে যাওয়ার ঘটনার মর্মান্তিক পরিণতি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে স্থানে জলিল মিয়া ডুবেছিলেন, সেখানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে প্রায় ৫০ হাত গভীর মরণফাঁদ তৈরি হয়েছে, যার কারণেই তিনি আর তীরে উঠতে পারেননি। নিখোঁজের পর শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়; পরবর্তীতে শনিবার গংগানগর খেয়াঘাটে নৌকা টানার রশিতে আটকানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: