হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস ও কাঁচা মরিচ জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস ও কাঁচা মরিচ জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০৩/২০২৬ ০৩:০৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং ৫৬ কেজি কাঁচা মরিচ জব্দ করেছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক থামানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতরে বস্তাবন্দি ধানের তুষের নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়। একই সময় মাধবপুর উপজেলার রামনগর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির টহলদল ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত কসমেটিকস ও কাঁচা মরিচের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা। চোরাচালানের উদ্দেশ্যে আনা এই পণ্যগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনীতি সুসংহত রাখতে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন: