মাধবপুরে ট্রাক ভর্তি বালুর নিচে ১.৫৫ কোটি টাকার জিরা ও চশমা জব্দ
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ভর্তি বালুর নিচে লুকানো ১ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থান নিয়ে ট্রাকটিকে তল্লাশি করে। বালুর নিচে থাকা বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে জিরা ও চশমা লুকানো ছিল।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ টাকা। পণ্যসমূহ অবৈধভাবে আনা হওয়ায় এখন তা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, দেশের অর্থনীতিকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: