হবিগঞ্জে বাড়ির ছাদ থেকে ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

হবিগঞ্জে বাড়ির ছাদ থেকে ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০৩/২০২৬ ১৯:১৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।


বুধবার (১১ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলার সদর এলাকার ২ নম্বর ইউনিয়নের শেখের মহল্লার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, মকসুদ ভ্যানযোগে বাড়িতে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল পৌঁছে দিচ্ছিলেন। মালামাল আনলোড করার সময় হঠাৎ ছাদ থেকে কয়েকটি ইট নিচে পড়ে যায়। একটি ইট সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা এই দুর্ঘটনাকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন: