হবিগঞ্জে মহিবুর হত্যাকাণ্ডের আড়াই বছর পর রহস্য উন্মোচন: ঘাতক ফজল গ্রেপ্তার

১৬৪ ধারায় স্বীকারোক্তি

হবিগঞ্জে মহিবুর হত্যাকাণ্ডের আড়াই বছর পর রহস্য উন্মোচন: ঘাতক ফজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০৩/২০২৬ ২২:৩০:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া শিয়ালদারি গ্রামের যুবক মহিবুর রহমান (২৫) হত্যাকাণ্ডের দীর্ঘ পৌনে তিন বছর পর মূল পরিকল্পনাকারী ও খুনি ফজলকে গ্রেপ্তার করে চাঞ্চল্যকর এই মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই।

রবিবার (১ মার্চ) দুপুরে হবিগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হায়াতুন-নবী জানান, গ্রাম্য সালিশে হওয়া আর্থিক জরিমানার ‘অপমান’ সইতে না পেরেই রড দিয়ে পিটিয়ে মহিবুরকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল ফজল।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে টিউবওয়েলের ভারী রড দিয়ে মহিবুরের মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দিয়ে ঘাতক ফজল কৌশলে ঢাকায় পালিয়ে যায়। দীর্ঘ সময় ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকলেও গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে পিবিআই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের রোমহর্ষক বর্ণনা ও দায় স্বীকার করেছে অভিযুক্ত ফজল। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর খুনি ধরা পড়ায় নিহতের পিতা মো. আতর আলী ও মা জাহানারা বেগম অশ্রুসিক্ত চোখে ঘাতকের ফাঁসি দাবি করেছেন।

হবিগঞ্জ পিবিআই জানিয়েছে, খুনের মোটিভ ও মূল আসামির স্বীকারোক্তি পাওয়ায় এখন দ্রুততম সময়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।


এ রহমান

মন্তব্য করুন: