নবীগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৫/০১/২০২৬ ২০:২৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোয়ালজুর গ্রামের শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।


এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত খুরশেদ মিয়ার ছেলে সবুর মিয়াকে অনুমতি ছাড়া এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি দোষ স্বীকার করেন।


নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন: