রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হবে: স্পিকার

রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হবে: স্পিকার

প্রথম ডেস্ক

১২/১১/২০২৬ ১৪:৫৪:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে। রাজনীতির পরিবেশ ও চর্চা ঠিক হলে দেশের পরিস্থিতিও ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এর দায় রাজনীতিবিদদেরই নিতে হবে। এ জন্য অন্য কেউ দায়ী নন। আমলাদের দোষারোপ করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন।

তিনি আরও বলেন, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আমলাদের ক্ষমতা বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা কমে এসেছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad