সিলেটে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা,স্বামীকে মৃত্যুদণ্ড
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে গৃহবধূ আয়েশা বেগমকে হত্যার দায়ে তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ মামলার রায় ঘোষণা করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পরকীয়া সম্পর্কের জের ধরে বিয়ানীবাজারের গৃহবধূ আয়েশা বেগমকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে সিদ্দিকুর রহমান নাদেলের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।
অন্যদিকে অপর আসামি ফখরুল মেম্বারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: