দেড় যুগ পর নির্বাচন ১২ ডিসেম্বর
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
দীর্ঘ দেড় যুগ পর সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ডিসেম্বর এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি খসরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন; তবে নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এছাড়া প্রচার সম্পাদক পদে মুক্তার আবেদীন রাজু একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: খন্দকার মোস্তাক আহমেদ ও আ. সামাদ। সহ-সভাপতি: খায়রুল বাশার, চৌধুরী রফিকুল হাসান শাহীন ও বোরহান উদ্দিন। সাধারণ সম্পাদক: বর্তমান সাধারণ সম্পাদক সবুজ আলম, এনামুল হক ও মোস্তাক আহমেদ। সহ-সাধারণ সম্পাদক: আহাদ উল্লাহ ও আলী আহমদ। অর্থ সম্পাদক: নাছির মিয়া ও ফারুক আহমদ। সাংগঠনিক সম্পাদক: জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মিজানুর রহমান। আন্তর্জাতিক সম্পাদক: বদরুল শাহ ও নুর আহমদ। সহ-প্রচার সম্পাদক: জহিরুল ইসলাম ও এরশাদ মিয়া। দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য: জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, হযরত আলী, আখলাকুল, জেনারুল, জয়নাল আবেদীন, মহিবুর রহমান, মনিরুজ্জামান, আলী মোস্তফা, সরোয়ার আহমেদ, বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাছির মিয়া ও লোকমান মিয়া।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী এবং সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল, আলী হায়দার, ফেরদৌস আলম আখঞ্জী, ডা. সামস উদ্দিন ও রাকাব উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ নভেম্বর এবং আপিল নিষ্পত্তি হবে ২১ নভেম্বর। পরবর্তীতে ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের শুনানি, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় যুগ ধরে সংগঠনটিতে কোনো আনুষ্ঠানিক নির্বাচন হয়নি। এবার তফসিল ঘোষণার পর থেকেই ভোটার ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: