মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১২/১১/২০২৬ ১৯:৩৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি এমাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি)-৯। একই ঘটনায় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এসএআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনী রোডের আবিদ প্লাজায় অবস্থিত ‘আমার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এমাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এমাদ মিয়া মৌলভীবাজার সদর থানাধীন পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী ও আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি প্রায়ই ভিকটিমকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। বিষয়টি ভিকটিমের পরিবারকে জানানো হলেও এ বিষয়ে আসামি ও তার পরিবারকে সতর্ক করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয় ভিকটিম। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাত ৮টার দিকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে এমাদ মিয়া ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পরিবারের সন্দেহ হয়, ২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মৌলভীবাজার সদর থানাধীন বর্ষিজোড়া এলাকার মাতরমঙ্গল ও মাতারকাপন এলাকার সামনের সড়ক থেকে এমাদ মিয়া ও তার সহযোগীরা ভিকটিমকে অপহরণ করেছেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর আসামিদের গ্রেপ্তারে এসএআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় এসএআরবি-৯-এর সিপিআরসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad