হবিগঞ্জে গাঁজা পাচারকালে দুইজন আটক

হবিগঞ্জে গাঁজা পাচারকালে দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৪/০১/২০২৬ ২২:৩৭:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জে অভিনব কায়দায় কাপড় ও কম্বলের ভেতরে লুকিয়ে মাদক পাচারকালে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল যে একটি বড় মাদকের চালান পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে অভিযান চালায়। এসময় দুই ব্যক্তির কাছে থাকা কাপড় ও কম্বলের গাট্টি তল্লাশি করলে তার ভেতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​আটককৃত মাদক কারবারিরা হলেন মোঃ হায়দার আলী সোহেল (২৮), তিনি চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাই পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মোঃ নুরুল হক (৩৫), তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মোহাম্মদ আইনুল হকের ছেলে।

​চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ রহমান

মন্তব্য করুন: