‘অতিথি পাখি হয়ে চলে যেতে চাই না, আপনাদের পাশেই থাকব’

মাধবপুরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম

‘অতিথি পাখি হয়ে চলে যেতে চাই না, আপনাদের পাশেই থাকব’

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৪/০১/২০২৬ ১২:৪৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “আমি আপনাদের সন্তান, আপনাদেরই লোক। আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি কোনো অতিথি পাখি নই যে কাজ শেষে চলে যাব।”

​শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে ‘রয়েল ক্লাব’ আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অ্যাডভোকেট আমিনুল ইসলাম আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এই জনপদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধর্মীয় উৎসবগুলো আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।’

​রয়েল ক্লাবের সদস্য বিধান দেবের সভাপতিত্বে এবং তপু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক, ​মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, ​সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ​ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের দুলাল। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা বাচ্চু মিয়া, সৈয়দ মিয়া, মাহবুব মিয়া, ইশতিয়াক আহমেদ ইমন, জুয়েল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এ রহমান

মন্তব্য করুন: