বাহুবলে কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মোবাইল কোর্ট অভিযান

বাহুবলে কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২৩/১২/২০২৫ ২০:৪৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়নাবাদ এলাকায় কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে নানু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে প্রমাণিত হয়, অভিযুক্ত অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কেটে অন্যত্র সরিয়ে নিয়েছেন।

সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম বলেন, “কৃষি জমির উর্বর মাটি কাটা হলে জমির উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের অপরাধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন: