হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার!

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার!

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/১১/২০২৬ ১২:৫৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হবিগঞ্জের চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রমজান মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad