মাধবপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণসহ ও বিনামুল্যে চিকিৎসা প্রদান

বিজিবি’র উদ্যোগে

মাধবপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণসহ ও বিনামুল্যে চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/১১/২০২৫ ২২:৫৫:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


হবিগঞ্জের  মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন ও ২ শতাধিক মানুষ কে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেছে  বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)। ১২ নভেম্বর দিনব্যাপী শিক্ষা উপকরন বিতরন, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম চলে।


হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে " শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তেলিয়াপাড়া চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং হবিগঞ্জ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এর নেতৃত্বে ২ শতাধিক অসহায় মানুষ কে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: