নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

প্রথম ডেস্ক

১৮/১১/২০২৬ ১০:৫৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজের সংসদীয় আসন ঢাকা-৬ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য নিজ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাত-দিন পালাক্রমে পাহারার দায়িত্ব পালনের কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হলো।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad