শান্তিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

থানা পুলিশের অভিযান

শান্তিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১০/১১/২০২৫ ২২:১৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন—জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের আব্দুল জালিলের ছেলে হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬) এবং শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে হাফিজুর রহমান (৩১)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, “আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে থানার অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: