দিরাইয়ে পিতার বিরুদ্ধে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ

পিতা আটক

দিরাইয়ে পিতার বিরুদ্ধে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৯/১১/২০২৫ ২১:০৭:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাদ গ্রামে পিতার বিরুদ্ধে ১৪ বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পিতা হানিফ মিয়াকে আটক করে দিরাই থানা পুলিশে সোপর্দ করেন। শনিবার ভোররাতে এ ঘটনা প্রকাশ্যে আসে।

দিরাই থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত ব্যক্তির প্রথম স্ত্রীর সন্তান। দুই বছর বয়সে মায়ের মৃত্যু হলে নানীর কাছে বড় হয় মেয়েটি। কয়েক মাস আগে নানীর মৃত্যুর পর মেয়েটি পিতার কাছে আশ্রয় নেয়। এরপর থেকেই পিতা তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ। মেয়েটি বিষয়টি সহনীয় সীমা ছাড়িয়ে গেলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জানায়। পরে এলাকাবাসী তাকে রক্ষা এবং আসামিকে আটকের উদ্যোগ নেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “অভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা— যেটি ভুক্তভোগীর জন্য ক্ষতিকর হতে পারে— তা আইনের দৃষ্টিতে অপরাধ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন: