মাধবপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মাধবপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৯/১১/২০২৫ ১১:০৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্বদপুর গ্রামের মো. রফিক মিয়ার স্ত্রী সানজিদা বেগম পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। রফিক মিয়া তার স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করলে তা আরও তীব্র আকার ধারণ করে। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সানজিদা বেগম ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খুর্শিদ আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন: