প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে প্রথম নির্বাচনী পথসভায় আনিসুল হক

প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে প্রথম নির্বাচনী পথসভায় আনিসুল হক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৭/১১/২০২৫ ০৩:৪২:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার( ৬ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনীয় এলাকা তাহিরপুর উপজেলার সদর বাজারে পথসভায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্ব করেন।  


নির্বাচনী প্রচারণার শুরুতেই তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের মায়ের দোয়া নিয়ে প্রথম পথসভা করেন।  


এই মানবিক ও সৌজন্যমূলক আচরণ এলাকায় প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মুখেও ছিলো সন্তোষ ও শ্রদ্ধার কথা। অনেকেই বলেছেন, "রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজে ইতিবাচক বার্তা দেয়।"  


আনিসুল হক বলেন, “রাজনীতি বিভাজনের জন্য নয়, সমাজকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াস দরকার। আমরা ভিন্ন পথের পথিক হলেও,,আমরা সবাই জিয়ার সৈনিক, দেশমাতা বেগম জিয়ার আনুগত্য পোষণ করি,  লক্ষ্য এক—দেশ ও জনগণের কল্যাণে কাজ করি ।


এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নির্বাচনী মাঠে ইতিবাচক রাজনীতির বাতাস ছড়িয়েছে বলেই মনে করছেন সুধীজন।

তাহির আহমদ

মন্তব্য করুন: