সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৫/১১/২০২৫ ০০:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের পদায়নের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, অনিয়মে অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান প্রতিষ্ঠানের মর্যাদা ও সুনামের জন্য হুমকি। তারা অধ্যক্ষ সোহরাব হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদায়ন আদেশ বাতিলের দাবি জানান।

এক শিক্ষার্থী বলেন, “দুর্নীতিবাজ কারও স্থান আমাদের ইনস্টিটিউটে নেই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাব।”

আরেক শিক্ষার্থী রেজাউল হক লিটন বলেন, “যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে দায়িত্ব দিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমরা এমন অধ্যক্ষকে মেনে নেব না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, অপূর্ব চৌধুরী, নাসিমুল হক নাসিম, হাফিজুর রহমান, মাহদি হাসান, জিন্নাতুল হক আকাশ ও মসহিন খানসহ অনেকে।


এ রহমান

মন্তব্য করুন: