দোয়ারাবাজারে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

দোয়ারাবাজারে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/১০/২০২৫ ১৭:০১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়া (৩০)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


র‍্যাব জানায়, লিটন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জুলাই রাতে ওই ছাত্রীকে নিজ গ্রামের নদীর ঘাট এলাকা থেকে অপহরণ করে লিটন ও তার সহযোগীরা। পরে এক মাস পর ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।


ভিকটিমের পরিবারের অভিযোগ, আসামি মেয়েটিকে জোরপূর্বক আটক রেখে একাধিকবার নির্যাতন করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।


র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: