সিলেটে ব্যাংক হ্যাক, সাড়ে ৯ লাখ টাকা লুট

সিলেটে ব্যাংক হ্যাক, সাড়ে ৯ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৮/১০/২০২৫ ১০:২৪:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার শাখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গ্রাহক কয়েছ আহমদ মাসুমের এটিএম কার্ড হ্যাক করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাড়ে ৯ লাখ টাকা চুরি করা হয়েছে। হ্যাকাররা গ্রাহকের ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চারটি ট্রানজেকশনের মাধ্যমে টাকা স্থানান্তর করে।


কয়েছ আহমদ মাসুম জানান, তিনি ব্যাংকে টাকা রাখেন নিরাপত্তার জন্য, কিন্তু দুর্বল সিকিউরিটির কারণে তার অর্থ চুরি হয়েছে। তিনি ইতোমধ্যেই থানায় মামলা করার প্রক্রিয়ায় আছেন।


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য বিরল। গ্রাহকের টাকা উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: