পরিবারে উৎকণ্ঠা
মৌলভীবাজারে মনু নদীর পাড়ে মিলল জুতা-ওড়না: বৃদ্ধা নিখোঁজ
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় মনু নদীর তীর থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। নদীপারের চরে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রতিদিনের নিয়মিত অভ্যাসের অংশ হিসেবে বাসা থেকে হাঁটতে বের হন ওই বৃদ্ধা। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মনে আশঙ্কার সৃষ্টি হয়। এরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মনু নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না পড়ে থাকতে দেখেন স্বজনরা। নদীর আশপাশ ও সম্ভাব্য সমস্ত স্থানে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। বৃদ্ধার এহেন আকস্মিক নিখোঁজের ঘটনায় পুরো পরিবারে শোক ও চরম দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।
নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে।তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে: ? যোগাযোগের নম্বর: ০১৬০৭৯৫৫১৯২
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: