বিশ্বনােথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের স্তর উন্নয়ন পরীক্ষা ও কর্মশালা
সিলেটের বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা শাখা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান।
কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সৎপুর কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, শাহ সূফী মোজ্জাম্মিল আলী রহ. আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদিকুর রহমান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা সায়ীদ হোসাইন চৌধুরী, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি মুহা. আব্দুল মান্নান, সহ-প্রচার সম্পাদক আব্দুল মুকিত জুমান।
সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রায়হান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা সাবেক সভাপতি শাহীনুর আমীন পাশা, টেংরা আঞ্চলিক শাখার সভাপতি ফাহাদ আহমদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফারুক আহমদ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: