লাখাইয়ে স্ত্রীকে নির্যাতন: পানি উন্নয়ন বোর্ডের অফিসারের এক বছরের কারাদণ্ড

লাখাইয়ে স্ত্রীকে নির্যাতন: পানি উন্নয়ন বোর্ডের অফিসারের এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, লাখাই

৩১/১০/২০২৬ ১৭:৪৭:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সঞ্জু সরকার নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত সঞ্জু সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রঞ্জিত সরকারের মেয়ে মুক্তা রানী দাস তাঁর স্বামী সঞ্জু সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং ১৪৯/২০২২) দায়ের করেছিলেন। গত ১৪ অক্টোবর হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে আদালত আসামি সঞ্জু সরকারকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

পরবর্তীতে গত ২৬ অক্টোবর আসামি সঞ্জু সরকার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে (জেলহাজতে) প্রেরণের নির্দেশ দেন।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad