যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান, দুটি স্টিলবডি নৌকা আটকসহ এক লাখ জরিমানা

যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান, দুটি স্টিলবডি নৌকা আটকসহ এক লাখ জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩১/১০/২০২৬ ২৩:৪০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূত ভাবে বালু উত্তোলন দায়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে দুটি স্টিলবডি নৌকা আটক ও এক লাখ জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাদুকাটা এ অভিযান পরিচালনা করা হয়। 

তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  মাজিস্ট্রেট বিএমআরএস আলিফের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন। এসময় সীভ মেশিন ব্যবহার করে  নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের দায়ে দুইটি স্টিলবডি নৌকা আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলিফ বলেন, যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad