আগামী নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিজান চৌধুরী

ছাতকে গণসংযোগ ও মিছিল পরবর্তী জনসমাবেশ

আগামী নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিজান চৌধুরী

প্রথম ডেস্ক

১৬/১০/২০২৫ ১৯:১৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়; এটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে”— মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

তিনি বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত দেড় যুগ ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করলেও ছাতক-দোয়ারাবাজারবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিস্ট সরকারের জুলুম উপেক্ষা করে আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম, এখনো আছি। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত ছাতক ও দোয়ারাবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”

মিজানুর রহমান আরও বলেন, “অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তিকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন বিএনপি ও দেশপ্রেমিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত গণসংযোগ ও মিছিল-পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে বিশাল সমাবেশে পরিণত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশকে কেন্দ্র করে ছাতক শহর জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ রহমান

মন্তব্য করুন: